
ইয়ানূর রহমান : যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের পৃথক দুটি অভিযানে ২২শ’৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যশোর সদরে পৃথক দুটি স্থানে এসব অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, যশোর সদরের ফরিদপুর মাঠপাড়া এলাকার সুরুজ্জামানের ছেলে আলী শেখ এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত মনিরুল ইসলামের মেয়ে বারতুমা পারভীন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, সকাল ৮টার দিকে দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর মাঠপাড়ায় প্রথম অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আলী শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে বারতুমা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ২০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।#