
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রসুলপুর ও চৌঠা বিওপি কর্তৃক পৃথক দুটি অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৯০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ১,৩৫,৯০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শত) টাকা।
ভবিষ্যতেও, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।