👁 168 Views

নাচোলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ওয়াহেদ আলী।

সভায় সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকমল দেবনাথ, নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা শাখার আমির ইয়াকুব আলী, পৌর শাখার আমির মনিরুল ইসলাম, উপজেলা শাখার নায়েবে আমির রফিকুল ইসলাম, নাচোল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহীম বাবু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক, বরেন্দ্র কৃষকের সভাপতি জহুরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যন্য ডাঃ স্থানীয় সাংবাদিক ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, রোগীদের সেবার মান বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, চিকিৎসক ও জনবলের উপস্থিতি এবং শীতকালীন রোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, সরকারি হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে সেবার মান আরও উন্নত করতে হবে। হাসপাতালকে দালালমুক্ত রাখা এবং সঠিক সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।