👁 189 Views

বদলগাছীতে ৮ হাজার কেজি চাল জব্দ করে রাখলেন মিঠাপুর ইউনিয়ন পরিষদে।।

 

বদলগাছী নওগাঁ সংবাদাতা এনামঃ
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের ধান/ পাট,ও চাল ব্যাবসায়ী মোঃ বেলাল হোসেন (অটো) এর বাড়ি থেকে গত ৩ নভেম্বর বৈকাল ৪ ঘটিকায় ৮ হাজার কেজি চাল জব্দ করেন বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ। জানা গেছে প্লাস্টিকের বস্তা ১৫২ টি ৫০ কেজি ওজনে ৭,৬০০ কেজি,একই রকম বস্তা ১০ টি ৪০ কেজি ওজনে ৪০০ কেজি,মোট ৮ হাজার কেজি চাল মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা অধীনে জিম্মা রাখেন।উক্ত চাল জব্দ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদের কাছে কত কেজি চাল জব্দ করেছেন জানতে চাইলে তিনি বলেন ৮ হাজার কেজি। চাল গুলো কোথায় নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন ৪ নং মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেন ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে,উপরের নিদের্শনা পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।সমদয় চাল ভিডাব্লিউবির চাল কিনা জানতে চাইলে তিনি বলেন ভিডাব্লিউবির সহ খাদ্য বান্ধবের চাল ও রয়েছে। পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন জানান মহিলা বিষয়কের জব্দকৃত চাল পরিষদের গুদামে রাখা হয়েছে।পরিষদের অধীনে কতজন ভিডাব্লিউবি চাল পেয়ে থাকেন তিনি বলেন ২৩৫ জন। ৩০ কেজি ওজনের বস্তা চাল হবে ৭০৫০ কেজি।ধান/ পাট,ও চাল ব্যাবসায়ী বেলাল হোসেন বলেন আমি খাদ্য বান্ধবের চাল উপজেলার বিভিন্ন জায়গায় থেকে ক্রয় করেছি।ভিডাব্লিউবির চাল না ক্রয় করি না।
স্হানীয় এলাকার স্বচেতন মহলের কাছে জানতে চাইলে তিনারা বলেন বদলগাছী উপজেলার কৃষকের উৎপাদিত ধান চিকন জাতের কিন্তু বদলগাছী গুদাম থেকে মোটা চাল আসে কেন।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ সংবাদাতা।