
সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় মহিলা সহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের মৃত এলাম উদ্দিন প্রামাণিকের ছেলে ও নাতিরা নিজ জমির উপর ঘর তুলতে গেলে বাঁধা প্রদান করে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, মৃত এলাম উদ্দিন প্রামাণিকের ছেলে রওশন আলী প্রামানিক (৬৫), জামাল উদ্দিন প্রামাণিক (৫৫), মকবুল হোসেন প্রামাণিকের ছেলে সুমন (২২), জামাল উদ্দিন প্রামাণিকের ছেলে সেলিম (৩২) ও স্ত্রী শিল্পী খাতুন (৪৩) । আহতরা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
আহতরা ব্যক্তিরা জানান,মানিকহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মৃত আব্দুল আওয়াল প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম প্রামানিকের নেতৃত্বে ইদ্রিস, ইউনুস, দুলাল সহ সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের কে উদ্ধার করে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।