
পঞ্চগড় :‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এ প্রতিপাদ্যে পঞ্চগড়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
বৃহস্পতিবার (০৯জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর আয়োজনে জেলা প্রশাসক চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক মোসা.শুকরিয়া পারভীন,পুলিশ সুপার আবু সাইম,জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা ইকবাল হোসাইন,জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,পরিবেশ অধিদ্প্তরের সহকারি পরিচালক আব্দুল গফুর সহ অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী,পরিবেশকর্মী,গণমাধ্যমকর্মী এবং পরিবেশবাদী সংগঠন ‘বাপা’,’কারিগর’,’বিডি ক্লিন’,’সবুজ আন্দোলন’ সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।