👁 522 Views

মধুখাীতে উপজেলা উলামাদলের নির্বাচনী সভা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৯ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. সোমবারঃ ত্রয়োদশ াজাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফরিদপুর-১(মধুখালী,বোয়ালমারী,আলফাডাঙ্গা)আসনের ফরিদপুরের মধুখালীতে উপজেলা উলামাদলের আয়োজনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী ২০২৬খ্রি. সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা উলামাদলের সভাপতি মাওলানা মোঃ রাজিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক,
সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। এ সময় আরো বক্তব্য দেন উপজেলা উলামাদলের সাধারন সম্পাদক মোঃ মোফাজ্জোল হোসেন,পৌর উলামাদলের সভাপতি মোঃ ফরিদ মিয়া,
উপজেলা উলামাদলের সিনিয়র সহসভাপতি মোঃ জালাল মাতব্বা,মোঃ আমিনউদ্দিন জিহাদী, মোঃ নাসির উদ্দিন মিন্টু,হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, হাফেজ মোঃ আলম হোসেনসহ প্রমুখ।
বক্তাগণ ১২ ফেব্রুয়ারী ২০২৬ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বক্তব্য রাখেন। আলোচনা পরবর্তী একটি র‌্যালী ঢাকা-খুলনা মহাসড়ক ও মধুখালী বাজার প্রদক্ষিণ করে মধুবনের সামনে সাংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *