👁 308 Views

ঘোড়াঘাটে ৩৬টি পূজামণ্ডপে চালের ডিও বিতরণ, ডঃ জাহিদ হোসেন মন্ত্রী

 

ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ১টি পৌরসভা ৪টি ইউনিয়নে মোট ৩৬ টি পূজাম-পে ৬০০ কেজি করে চালের ডিও (বরাদ্দপত্র) বিতরণ করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডঃ জাহিদ হোসেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন এর সভপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা সঞ্চালনা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপে সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও তুলে দেন।

একই অনুষ্ঠানে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মো. মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এবং জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।