👁 293 Views

১৩ তারিখে নতুন সূর্য উদিত হবে পিঠে নিয়ে- জামায়াতে আমীর ড. শফিকুর রহমান

পটুয়াখালী প্রতিনিধি।। বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। ১৩ তারিখের সূর্য উদিত হবে পিঠে নিয়ে ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন, তবে আমাদের দুই হাতের ১০ আঙ্গুলের চেয়েও দেশটা পরিস্কার থাকবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (৬ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ড. শফিকুর রহমান।
বাউফল উপজেলা জামায়াতে ইসলামি আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায়, বিশেষ অতিথির  বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম,
জামায়াতে ইসলামীর  সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবুর, পটুয়াখালী জেলা আমি নাজমুল হোসেন, ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর আরিফ বিল্লাহ সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন ও পটুয়াখালী-(বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ।
আয়োজিত জনসভায় জেলা বিভাগ ও উপজেলার ১১দলীয় জোটের প্রার্থীরা অংশ গ্রহন করেন।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *