👁 547 Views

চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আ,লীগ সভাপতি মিলন

ইয়ানূর রহমান : যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আবারো কারাগারে ফেরানো হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে। তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন।

হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৭ নম্বর কক্ষে মেডিসিন বিভাগের চিকিৎসক মঞ্জুর উদ্দিন তার শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেন।

হাসপাতাল সূত্র জানান, চিকিৎসা শেষে হাসপাতালের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *