👁 383 Views

নওগাঁয় সাঁতার শিখতে খালে নেমে প্রাণ গেল এক স্কুল ছাত্রের

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর রাণীনগরে খালের পানিতে সাঁতার শিখতে খালের পানিতে নেমে, প্রাণ গেল মো. ফাইসাল (১১) নামে এক স্কুল ছাত্রের । সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার কাশিমপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাইসাল ওই এলাকার মো. সাহেব আলীর ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, নিহত ফাইসাল সাঁতার জানত না। সাঁতার শেখার উদ্দেশ্যে সে মাঝেমধ্যে বাড়ির পাশের খালে গোসল করতে নামত। সোমবার দুপুরেও সাঁতার শেখা ও গোসল করার জন্য খালে নামার পর পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফাইসালের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মণ্ডল বলেন, প্রাথমিকভাবে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *