👁 219 Views

যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরের চৌগাছার ফুলসারা ঢালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আরিফুল ইসলামের ছেলে আবু হুরায়রা (২) ও একই পরিবারের অপর এক শিশু (২)।

পরিবার সূত্রে জানা যায়, শিশু দুটি হামাগুড়ি দিয়ে সবার অগচরে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায়। কখন তারা পুকুরের পানিতে পড়ে মারা গেছে, তা কেউ বুঝতে পারেনি। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখতে পান স্বজনরা।

একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার জুড়ে শোকের মাতম চলছে। পাশাপাশি গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *