👁 344 Views

মাওলানা আজিজুর রহমান সাহেব এর ইন্তেকাল করেছেন

গভীর শোকবার্তা
​অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, দুপচাঁচিয়া উপজেলা মসজিদের সম্মানিত খতিব এবং দুপচাঁচিয়া ডিএস কামিল মাদরাসার সম্মানিত উপাধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আজিজুর রহমান সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তাঁহার আকস্মিক ইন্তেকালে বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।মাওলানা আজিজুর রহমান সাহেব কেবল একজন সুযোগ্য শিক্ষক ও খতিবই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রাজ্ঞা সম্পণ আলেম ও ইসলামের একনিষ্ঠ সেবক। দ্বীনি শিক্ষা বিস্তার, ধর্মীয় জ্ঞান চর্চা এবং ইসলামী মূল্যবোধ প্রচারে তাঁর আজীবন অবদান দুপচাঁচিয়াবাসী তথা এলাকাবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই প্রয়াণে এলাকার ধর্মীয় ও শিক্ষাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

​আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

​মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল নেক আমল কবুল করুন, তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে জান্নাত বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।
​শোক প্রকাশে:
মোঃ মোসাব্বর হাসান মুসা দুপচাঁচিয়া, বগুড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *