
মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিকর্তৃক মালিকবিহীন ৬৫ হাজার ৬শত৫০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করেছে।
গত ০৩ এপ্রিল ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং তাজপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩৭৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৫ হাজার ৬শত ৫০টাকা।
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ – উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান।