👁 202 Views

ফেসবুক পোস্ট ২০ দিনের মাথায় মাঠে এলো গোলবার, “যুবকের কৃতজ্ঞতা প্রকাশ” সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি

মোঃ রিয়াজ।। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদন—আর মাত্র ২০ দিনের ব্যবধানে সেই আবেদন বাস্তবে রূপ নিল। পটুয়াখালীর বাউফলের কালিশুরী এস.এ. ইনস্টিটিউট স্কুল মাঠে ফুটবল খেলার জন্য গোলবার (বার পোস্ট) স্থাপনের ব্যবস্থা করে দেওয়ায় স্থানীয় যুবক রনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি।
সম্প্রতি কালিশুরী এস.এ. ইনস্টিটিউট স্কুল মাঠে ফুটবল খেলার উপযুক্ত বার পোস্ট না থাকায় স্থানীয় তরুণদের পক্ষ থেকে রনি নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি তুলে ধরেন।
তিনি পোস্টে, এলাকার তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে দুটি বার পোস্টের ব্যবস্থা করার অনুরোধ জানান।ওই পোস্ট প্রকাশের মাত্র ২০ দিনের মাথায় (এমপি) ড. শফিকুল ইসলাম মাসুদ, নিজ উদ্যোগে মাঠের জন্য দুটি নতুন বার পোস্ট-এর ব্যবস্থা করে দেন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় আনন্দে আত্মহারা স্থানীয় খেলাপ্রেমী তরুণরা।
বার পোস্ট হাতে পেয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় রনি বলেন, “আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। ফেসবুকে ভিডিও পোস্ট করার পর এত দ্রুত বার পোস্ট পেয়ে যাব, তা কখনো কল্পনাও করিনি।
তিনি বলেন, “আমি বাউফলের সংসার সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রতি আন্তরিকভাবে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
স্থানীয়রা জানান, “এই বার পোস্টের মাধ্যমে স্কুল মাঠে নিয়মিত ফুটবল খেলা আয়োজন করা সম্ভব হবে। এতে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং মাঠটি আবারও প্রাণ ফিরে পাবে।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সাধারণ মানুষের ছোট ছোট চাহিদার প্রতি বাউফলের (এমপি) ড. মাসুদের দ্রুত সাড়া দেওয়ার বিষয়টিকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *