👁 347 Views

ভালুকায় বৃদ্ধ বাবার কাছ থেকে  দুই ছেলে স্বাক্ষর জাল করে ২৫ কাটা জমি লিখে নেওয়া অভিযোগ  

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জাল-জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাৎ এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের  বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ছয়মুদ্দিন (৬০) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বেলাশিয়াপাড়া এলাকায় পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া প্রায় সাড়ে ৩ একর সম্পত্তি রয়েছে ছয়মুদ্দিনের। তার অভিযোগ,দুই ছেলে মো. আলী হোসেন (৪০) ও মো. জাকির হোসেন (২৮)সহ কয়েকজন যোগসাজশ করে জাল দলিল তৈরি করে তার প্রায় (১৬৫) শতাংশ,  জমি নিজেদের দাবি করছেন।এর মধ্যে একজন ৮৬ শতাংশ  এবং অপরজন ৭৯, শতাংশ  জমি দাবি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ছয়মুদ্দিন অভিযোগ করেন,গত ২০ আগস্ট সকাল ১০টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়িতে গিয়ে তাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা তা মানেননি বলেও দাবি করেন তিনি।এ ঘটনায় জমির মালিকানা ও দলিলপত্র যাচাই করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের বসতবাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শামসুদ্দিন
অভিযুক্তদের বক্তব্য জানতে চাইলে বড় ছেলে আলী বলেন আমার বাবা খুব বাজে এবং খারাপ লোক আমি এ বিষয়ে  কিছু বলতে চাই না। ছোট ছেলে জাকির এর কাছে জানতে চাইলে তিনি বলেন বাবা আমাকে লিখে দিয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *