👁 221 Views

শহীদ নাইম উদ্দিন মুরাদ স্মৃতি পরিষদের ক্যারিয়ার গাইডলাইন সেমিনার এবং এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সাবেক মেধাবী শিক্ষার্থী শহীদ নাইম উদ্দিন মুরাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায়  উপজেলার কুলিয়ারা উচ্চবিদ্যালয়ের হলরুমে সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন কুমিল্লা ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের প্রধান হিসাবরক্ষক এবং কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মামুন মজুমদার।
প্রধান কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স, সামিট কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল হোসাইন কাউছার।
সেমিনারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *