👁 258 Views

লংমার্চকে স্বাগত জানিয়ে আটোয়ারীতে ১১ দলীয় ঐক্যের মিছিল

ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চকে স্বাগত জানিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে মিছিল করেছে ১১ দলীয় ঐক্য।
গণভোটের গণরায় বাস্তবায়ন,জুলাই গণহত্যার বিচার,আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,সংকীর্ণ দলীয়করণ বন্ধ, বিদ্যুৎ,তেল,গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং দুর্নীতি,চাঁদাবাজ ও দখলদারি বন্ধের দাবিতে ওই লংমার্চ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৬সেপ্টেম্বর) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ের সামনে থেকে ব্যনার ফেস্টুন সহ স্বাগত মিছিলটি শুরু হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেন উপজেলা জামায়াতে ইসলামী,এনসিপি,জাগপা,খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ইউনুস আলী খান বলেন, জনগণ সাত দফা দাবী আদায়ে ঐক্যবদ্ধ। ন্যায্য দাবি আদায়ে সরকারকে চাপ সৃষ্টি করা হবে। তিনি ১৮ সেপ্টেম্বর লংমার্চে সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানান।
লংমার্চকে স্বাগত জানাতে উপজেলার ছয় ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *