
বার্তা সংস্থা পিপ (পাবনা) : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সমকাল সুহৃদ সমাবেশ এবং বাংলাদেশ ফিড্রম ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে “বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি” এই শ্লে¬াগানে জেলার ৮টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপুর্ন বিতর্ক প্রতিযোগিতায় পাবনা জেলা স্কুল চ্যাম্পিয়ন এবং পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল কলেজের ছাত্রী নুসরাত জাহান শ্রেষ্ট বিতার্কিক নির্বাচিত হন। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ গার্লস হাই স্কুল, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, শহীদ ফজলুর হক পৌর উচ্চ বিদ্যালয় এবং গোপাল চন্দ্র ইন্সটিটিউট (জিসিআই) এই বির্তক প্রতিযোগিতায় অংশ নেয়।
এর আগে সকালে নাজিরগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশিষ্ট গণিতবিদ এস এম মাহবুব আলম। এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
পবিত্র কোরআন তেলওয়াত ও জাতিয় সংগীতের মাধ্যমে শুরু হওয়ায় প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় দেড় শতাদিক শিক্ষার্থী, শিক্ষক ও ও তাদের অভিভাবকরা উপভোগ করেন।
সমকালের পাবনাস্থ স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক উৎপল মির্জা প্রমুখ।
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম ফরিদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ফিরোজা খান ও সাংবাদিক শফিক আল কামাল বিচারকের দায়িত্ব পালন করেন। সাহিত্য ও বিতর্ক ক্লাব, পাবনার সভাপতি ড. মনসুর আলম মার্ডারেটরের দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট দিদারুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কবি ছিফাত রহমান সনম, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি রাজিউর রহমান রুমী, পাবনা রির্পোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ডেইলি ষ্টার প্রতিনিধি আহমেদ হুমায়ুন কবীর তপু, পাবনা প্রেসক্লাবের দফতর সম্পাদক মনিরুজ্জামান শিপন, পাবনা প্রেসক্লাবের কার্যকরি সদস্য জিকে সাদী, পাবনা প্রেসক্লাবের কার্যকরি সদস্য আরিফ আহম্মেদ সিদ্দিকী, দৈনিক পাবনার সময় ও দি ডেইলি মর্নিং টাচ সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী, এখন টিভির মো. মাসুদ রানা,আনন্দে টিভির সেলিম মোরশেদ রানা, । স্বদেশ প্রতিদিন প্রতিনিধি শিশির ইসলাম, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলমগীর হোসাইন নাবিল, নাগরিক টেলিভিশনে আলাউদ্দিন অর্ণব,মাছরাঙ্গা টেলিভিশন জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, দৈনিক পাবনার খবরের প্রকাশক সম্পাদক তাজ উদ্দিন মিলন, ক্যামেরা পার্সন মোহাম্মদ আল আমিন, সোহাগ হোসেন মল্লিক, প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া সূহৃদ মাহবুবা কাজল, এবিএম ফারিব রহমান, সৈকত হোসেন হিমেল, মো: মাহমুদ, বাদল, ফাইয়াজ, আলিম জিন্নাহ সার্বিক সহযোগিতা করেন।