👁 82 Views

নওগাঁয় অটোচার্জারের ধাক্কায় এক শিশু নিহত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় অটোচার্জারের ধাক্কায় শবনম ফারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছেন। বুধবার (২রা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শবনম ফারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. জাকির হোসেনের একমাত্র কন্যাসন্তান। তিনি মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
জানা যায়, নিহত শবনম ফারিয়ার ভাইয়ের লেখাপড়ার সুবিধার জন্য শবনম ফারিয়া তার মা ও নানির সাথে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। বুধবার বিকেলে শবনম তার নানির  সাথে বাসার বাইরে বের হয়। এ সময় পেছন দিক থেকে একটি অটোচার্জার তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় শবনম রাস্তার ওপর ছিঁটাকে পড়ে গেলে অটোচার্জারটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে শিশুটি নিহত হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *