👁 470 Views

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত হয়ে ঢাকা -ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল বন্ধ 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে  মালবাহী  (পাথরবাহী) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকলে সোয়া পাঁচটার দিকে  দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে এই দূর্ঘটনাটি ঘটেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী (পাথর বাহী) ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *