প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৯:৪৬ পি.এম
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত হয়ে ঢাকা -ময়মনসিংহ রেলপথের ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মালবাহী (পাথরবাহী) ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকলে সোয়া পাঁচটার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে ঢাকা -ময়মনসিংহ রেলপথে এই দূর্ঘটনাটি ঘটেছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে। তিনি বলেন ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী (পাথর বাহী) ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.