👁 394 Views

ধামইরহাটে মোবাইল কোর্টে ৩ জন চালককে অর্থদণ্ড

মোঃ আবু মুছা স্বপন,  ধামইরহাট নওগাঁ প্রতিনিধি. 
নওগাঁর ধামইরহাটে সড়ক পরিবহন আইন অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন যানবাহনের চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার শল্পী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ও সড়ক আইন প্রতি বিধানে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনাকালে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল ও ভারী যানবাহন চালানোর অপরাধে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৬৬ ধারায় ৩টি পৃথক মামলা দায়ের করা হয়। এ সময় ৩ জন চালককে মোট ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভুমি) ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ।
জনস্বার্থে ও সড়ক দুর্ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ধামইরহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *