
পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত মজিবুর রহমান (৬০)নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাগুরা সোনার পাড়া গ্রামের মজিবুর রহমান আজ সকালে একই গ্রামের স্থানীয় শিশু নিকেতন স্কুলের শিক্ষার্থী(৮)কে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে। পরে মেয়েটি বাড়িতে গিয়ে এ ঘটনা তার বাবা মাকে খুলে বললে বিষয়টি জানাজানি হয়।এ দিকে এ নেক্কার জনক ঘটনার বিচার দাবী করে দুপুরে এলাকাবাসী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মজিবুর রহমানকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল জানান,এ ঘটনায় একটি এজাহার দায়ের হয়েছে,মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।