👁 348 Views

আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা : গুদাম সিলগালা।।

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও কালো বাজারে বিক্রির উদ্দেশে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে বগুড়ার আদমদীঘিতে সচিব চন্দ্র সাহা নামের এক সার ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে তার দুটি সার গুদাম সিলগালা করা হয়।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় আদমদীঘি উপজেলার নসরতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম। এসময় আদমদীঘির অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সজল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা নামের দুই সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার তার আদমদীঘির নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১৬৭৫ বস্তা মজুত করে রাখে। গত বৃহস্পতিবার সন্দ্যায় স্থানীয় জনতা বিষয়টি জানতে পেরে দুটি গুদাম ঘেরাও করে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও উপজেলা প্রশাসনকে খবর দেন।

পরে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম নুসরাতপুর বাজারে ওই সার ডিলারের গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিষয়টি নিশ্চিত হন। এরপর ভ্রাম্যমান আদালত দুটি সার ডিলারের স্বত্বাধিকারি সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজা টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারান্ডের আদেশ দেন। এছাড়া দুটি সার গুদামে পাচার জন্য মজুত রাখা ১৬৭৫ বস্তা সারসহ গুদাম সিলগালা করেন।

উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানান, দেশে পর্যাপ্ত সার রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলার সব সার ডিলার ও বিক্রেতাকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *