
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাঁথিয়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, কেককাটা(৪৮পাউন্ড),মুক্ত জলাশয়ে(ইছামতি নদীতে)মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার(৩সেপ্টেম্বর)দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্ল¬ব এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিজানুর রহমান বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ।
এ সময় আরো বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান খোকন,উপজেলা শ্রমিকদলের সভাপতি মাহবুব এ হাসান টিটো,জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কণ্ঠশিল্পী মুহিন খান,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাহিদুজ্জামান রিপন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন হোসেন রাসেল,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু সাঈদ,ধোপাদহ ইউনিয়ন যুবদলের সভাপতি আশিফ আল আলীম রাজিব,নন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাতুল ইসলাম রানা,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান সজল,আতাইকুলা থানা যুবদলের সাবেক সদস্য সচিব লোকমান হোসেন,ক্ষেতুপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম রানা মৃধা,গৌরীগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্রদল নেতা রাফুল ও লিমন প্রমুখ।এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।