👁 291 Views

বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত সভাপতির উপর বিদ্যালয় প্রাঙ্গণে হামলা।। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত সভাপতির উপর বিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগত কর্তৃক হামলা ও মারপিটে শিক্ষকসহ আহত হয়েছে বেশ কয়েকজন। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বিদ্যালয় পরিদর্শন করে প্রকৃত ঘটনা উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, উপজেলার বিজোড়া ইউনিয়নের রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সুলতান চৌধুরীকে ৩১ আগস্ট ২০২৬ তারিখে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হলে ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে উপস্থিত হোন। সকালে এসেম্বলিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে প্রধান শিক্ষক মমিন উদ্দীন সভাপতিকে পরিচয় করিয়ে দেয়ার পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মাইক্রফোন হাতে তুলে দিলে বহিরাগত লোকজন গিয়ে মাইক্রফোন কেড়ে নিয়ে সভাপতিকে ধাক্কাধাক্কি ও মারপিট শুরু করেন। এসময় শিক্ষকরা বাঁধা দিতে গেলে প্রধান শিক্ষকসহ বেশকয়েকজন আহত হোন।
ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবালকে তদন্ত কমিটির প্রধান নিযুক্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠক্রমে ফেরান। আহত সভাপতি সুলতান চৌধুরী বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বিকালে এ রিপোর্ট লেখাকালীন বিদ্যালয়ের পক্ষ হতে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রধান শিক্ষক মমিন উদ্দিন নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *