👁 192 Views

পটুয়াখালীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি। পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল বশার আহম্মেদ এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা ১২ টায় উপজেলার মানিক মিয়া চত্তর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ এলাকায় পথ সভায় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন,  যুগ্ম আহবায়ক হাচ নাঈন আহম্মেদ হাসান, দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক কিবরিয়া করিম, রনগোপালী ইউনিয়ন ছাত্র দলের সাধারন সম্পাদক মাইন হাওলাদার সহ আরো অনেকে।
এসময় বক্তব্যে তারা বলেন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল বশার আহম্মেদ এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ এবং  দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তারা আরো দাবী করেন, তুচ্ছ ঘটনায় মামলা করে ভূল করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গণমাধ্যমকর্মীদের বলেছেন রাজনৈতিক কোন লোকজন তার উপরে হামলা চালায়নি কিন্তু বরিশাল চিকিৎসা সেবা দেওয়ার সময় নিতে তার বক্তব্য পরিবর্তন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *