👁 334 Views

সিরাজগঞ্জে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও অনুমোদন না থাকায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জ জেলার সলঙ্গা বাজারে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন অনুমোদন ও লেবেল না থাকায় সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের  অভিযানে দুইটি বেকারি কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার  (১৮ আগষ্ট)  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর নেতৃত্বে রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার সলঙ্গা বাজারসহ বিভিন্ন বাজারে বেকারি ও নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
এসময় ব্রেড, কেক ও বিস্কুট তৈরিতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মতি বেকারি এন্ড বিস্কুট ফ্যাক্টরির ম্যানেজার মো: হিরা সরদারকে ৫০হাজার টাকা এবং আলমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো: জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকাসহ ২টি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানে সিরাজগঞ্জ রোড, হাটিকুমরুল ও পাঁচলিয়া বাজারে ডিম ও কাঁচামরিচসহ নিত্যপণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী র‍্যাব-১২ ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। ###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *