
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে আবদুস ছাত্তার(৬২) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮আগস্ট) বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের কেডির মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে । তিনি শহরের মুক্তির মোড় চক্ষু হাসপাতালের পাশের বাসিন্দা ছিলেন। নওগাঁ সিভিল সার্জন অফিসে এরপর নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ক্যাশ শাখায় দায়িত্ব পালন করে কয়েক বছর আগে অবসরে যান।
জানা যায়, বাইরে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ করেই মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুস ছাত্তার গুরুত্বর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।