👁 248 Views

মেহেরপাড়ায় শহিদ আশিকুর রহমান পাভেল ও তাঁর তিন বন্ধুর ১০ম শাহাদাত বার্ষিকী পালিত: দোয়া, স্মরণসভা ও আর্থিক অনুদান বিতরণ

নরসিংদীর মেহেরপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ আশিকুর রহমান পাভেল এবং তাঁর তিন বন্ধু শহিদ অভি, লিমন ও তিষারের ১০ম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কবর জিয়ারত, স্মরণসভা, আলোচনা সভা, মিলাদ-দোয়া মাহফিল এবং এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও নাস্তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের কর্মসূচির সূচনা হয় সকাল ১০টায় শহিদ আশিকুর রহমান পাভেলের কবর জিয়ারতের মাধ্যমে। পরবর্তীতে সকাল ১০টা ২০ মিনিটে ভগীরথপুর দক্ষিণ পাড়া গোরস্থানে অন্যান্যদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বেলা ১১টায় স্থানীয় প্রাঙ্গণে এক ভাবগাম্ভীর্যপূর্ণ স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবদুল মোমেন মোল্লা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া ও স্মরণসভায় স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:আলহাজ্ব আবদুল রশিদ মিয়া — সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপি,আলহাজ্ব মোতালিব হোসাইন — সাবেক পরিচালক, নরসিংদী চেম্বার অব কমার্স
আলহাজ্ব আবদুল কাইয়ুম মোল্লা — সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নরসিংদী চেম্বার অব কমার্স
আলহাজ্ব আবদুল মাছুম মোল্লা — স্বত্বাধিকারী, এম.এম.কে গ্রুপ
মাছুম ভূঁইয়া — বিশিষ্ট সমাজসেবক
আঃ বাতেন মিয়া — সাবেক সভাপতি, মেহেরপাড়া ইউনিয়ন যুবদল
আঃ রশিদ মেম্বার — শহিদ লিমনের বাবা
মোঃ কামাল হোসেন — সাবেক সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটি
জহিরুল ইসলাম — সিনিয়র শিক্ষক,
আলোচনা সভা শেষে বেলা ১১টা ৪০ মিনিটে শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিশেষে দুপুর ১২টায় শহিদ আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন ও আয়োজকদের পক্ষ থেকে এলাকার বহু গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ আর্থিক অনুদান এবং নাস্তা বিতরণ করা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে শহিদদের স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।
মোহাম্মদ নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *