👁 390 Views

নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে , ১৫০০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার।।

রুহেল উদ্দিন জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ জনাব মোঃ মুশফিকুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় নওগাঁ সদর থানার মাদকবিরোধী অভিযানে , ১৫০০ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) , একটি মোটরসাইকেল সহ দুজন গ্রেফতার।

নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব আসাদ এর একটি চৌকস টিম গতকাল ৩১/৩/২০২৬ তারিখ রাত ২২.৪৫ ঘটিকায় নওগাঁ সদর মডেল থানার একটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের জন্য নওগাঁ সদর হাসপাতাল এলাকায় পাঠানো হয়।

নওগাঁ সদর থানার এই বিশেষ অভিযানিক টিম নওগাঁ সদর মডেল থানাধীন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেইন গেটের সামনে থেকে
১।রাজ কুমার চৌধুরী(২৩)
পিতা – আকাশ চৌধুরী ওরফে তুলশি, মাতা-পারুল রানী চৌধুরী সাং- খাস নওগাঁ সুইপার পট্টি এবং
২। সুজন চৌধুরী ওরফে সুইট (২৯), পিতা- মৃত রতন চৌধুরী,মাতা- পাতাসি চৌধুরী৷ সাং- চকদেব নুনিয়া পট্টি, নওগাঁ সদর থানা, তাদেরকে তল্লাশি করে
১| ১৫০০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং
২। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অনটেস্ট ইয়ামাহা ভার্সন থ্রি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামী দুইজন বেশ কিছুদিন যাবত নওগাঁয় মাদকের ব্যবসা করে আসছিল। আরও উল্লেখ্য কিছুদিন পূর্বে তার মা নুনিয়াপট্টি থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *