👁 223 Views

বিরলের কাজিপাড়া জনকল্যাণ সমিতির খেলোয়াড়দের মাঝে জার্সিসেট ও ফুটবল বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলের কাজিপাড়া জনকল্যাণ সমিতির খেলোয়াড়দের মাঝে জার্সিসেট ও ফুটবল বিতরণ করা হয়েছে। স্থানীয় খেলার মাঠে নিয়মিত অনুশীলনকারী খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি এবং বিভিন্নস্থানে টুর্ণামেন্ট এ অংশগ্রহণের লক্ষ্যে সমিতির পক্ষ হতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে কাজিপাড়া মাঠে অনুশীলনকারী খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে জার্সিসেট ও ফুটবল বিতরণ করেন বিরল প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য আতিউর রহমান।
এসময় কাজিপাড়া জনকল্যাণ সমিতির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোল্লা সাজ্জিদ কাজল, বিরল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও বিরল স্পোর্টস এর পরিচালক জেড আই জহির, বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও এইচডিটিভি এর পরিচালক মুসলিম হক প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *