
মোছাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধাণমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচির লক্ষে সাহার পুকুর যুব উন্নয়ন সমিতির উদ্যেগে কৃষক ও সবার আগে বাংলাদেশ ফলজ/বনজ বৃক্ষের চারা বিতরন করেন।
পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিকের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ৫ বছরে সারা বাংলাদেশের যাতে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হয়। সে লক্ষে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সাখাওয়াত হোসেন মল্লিক এর উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১২আগস্ট বিকেল ৫টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ এর আলতাফনগর বাজারে সাহারপুকুর যুবউন্নয়ন সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহারপুকুর যুবউন্নয়ন সমিতির সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা সাখাওয়াত হোসেন মল্লিক।
বিশেষ অতিথি সাহাপুকুর যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আবু রায়হান দেওয়ান টিটু। প্রধান অতিথি গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা তার বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করে। যুব সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। ইউনিয়ন বিএনপি’র যুব বিভাগ ও সারপুকুর যুব উন্নয়ন সমিতির শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনেও অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করাও ইবাদতের অংশ। এসময় উপস্থিত ছিলেন সাহারপুকু যুবউন্নয়ন সমিতির সদস্য ও সাবেক মেম্বার আব্দুস সাত্তার। ইয়াসিন আলী। ফেরদৌস। মিজানুর রহমান সহ সাহাপুকুর বাজার যুবউন্নয়ন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে আম, কাঁঠাল জাম ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির ৫ শতধিক গাছের চারা আলতাফ নগর হাটে আসা কৃষকের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয় ।
