👁 303 Views

NBR এর কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাতে ‘বাংলার আধ্যাত্মিক রত্ন সম্ভার’ গ্রন্থ উপহার

রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব জনাব মো. ফিরোজ আলম এবং শিল্প উদ্যোক্তা জনাব মনির হোসেনের হাতে ‘বাংলার আধ্যাত্মিক রত্ন সম্ভার—২০ জন মহান আউলিয়ার জীবন ও সাধনা’ গ্রন্থ তুলে দেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)-এর কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, ‘বাংলার আধ্যাত্মিক রত্ন সম্ভার—২০ জন মহান আউলিয়ার জীবন ও সাধনা’ গ্রন্থটির লেখক সরকার মো. আবুল কালাম আজাদ। বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF)-এর প্রকাশনায় প্রকাশিত এ গ্রন্থে বাংলার বিশিষ্ট আউলিয়াদের জীবন, আদর্শ, কর্ম এবং আধ্যাত্মিক সাধনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সমাজ উন্নয়ন, মূল্যবোধভিত্তিক মানবিক সমাজ গঠন এবং সাহিত্যচর্চার গুরুত্ব নিয়েও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *