
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। বুধবার সকালে মমতা পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে বিনামূল্যে স্বাস্থ্য সম্মত সেমিপাকা ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মোছাঃ লায়লা এর বাড়ী সংলগ্ন দেবীপুর গ্রামে বিশেষ বরাদ্দ ২০২৫ -২০২৬ অর্থবছরে কুচিলাপুকুর এবং দেবীপুর গ্রামের ১৭ জন উপকারভোগীর মাঝে কর্মসূচীর উদ্বোধন করেন ০১ নম্বর আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিটন আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ মেহেদী হাসান সাকিল।
প্রধান অতিথি মোঃ লিটন আলী বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে মমতা পল্লী উন্নয়ন সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে যা দেশের সার্বিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে। তিনি আরো বলেন, ল্যাট্রিন পাওয়ায় উপকারভোগীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্য খাতে ব্যয় কমবে ফলে সংসারের উন্নতি ঘটবে। তিনি এধরনের কর্মসূচি অব্যাহত রাখার জন্য মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলীকে অনুরোধ করেন ।