👁 64 Views

ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারীআন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঘোড়াঘাট, প্রতিনিধি, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিন্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ভাষা শহীদের শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। দিনাজপুরের ঘোড়াঘাটে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যখাগ্যে মর্যাদায় পালিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের স্বরনে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারন শ্রদ্ধা ভাবে স্মরণ করেন। দিবসটির শুভ সুচনায় রাত ১২টা ১-মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে উপলক্ষে ঘোড়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প্যমাল্য অর্পন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুবানা তানজিন, ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ শহিদুল ইসলাম, কৃষি অফিসার রফিকুজ্জামান, এর পর পৌর প্রশাসক আল মামুন কাউসার শেখ সহ উপজেলার স্কুল কলেজ মাদ্রসা সর্বন্তরের প্রতিষ্ঠান এতে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও স্থানীয় পৌর বিএনপির সভাপতি আঃ ছাত্তার মিলন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তার হোসেন, আবুল কালাম আজাদ, আল মামুনসহ উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *