👁 494 Views

ঘোড়াঘাটে চালকের সাহসিকতার অটোরিকশা ছিনতাইকারী গ্রেপ্তার

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে অটোরিকশা ছিনতাইকারী গ্রেপ্তার । এলাকাবাসীর টর্চলাইটের আলোতে মৃত্যৃর হাত থেকে বাঁচিয়ে গেল অটোরিকশা চালকের প্রাণ। অটোরিকশা ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টচের আলো দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে চালকের সাহসিকতা ও এলাকাবাসীর সহায়তায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ সোপর্দ করে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত অনুমানিক সাড়ে আটার সময় উপজেলার রামেশ্বরপুর গ্রামের দেওলাবিল নামক স্থানে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬), তিনি উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে যাত্রী সেজে ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ যাওয়ার কথা বলে ছিনতাইকারী একটি অটোরিকশা ভাড়া নিয়ে যাওয়ার পথে রামেশ্বরপুর গ্রামের দেওলাবিল নামক নির্জন স্থানে চালককে জিম্মি করে তারা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। চক্রের একজন অটোরিকশা নিয়ে পালিয়ে গেলেও বাকি দুইজন চালককে ধানক্ষেতে নিয়ে ছুরি ধরে হত্যার চেষ্টা চালায়। চালকের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি ছুরিকাঘাতে আহত হন। ঠিক সেই মুহূর্তে পাশের জমিতে সেচ দিতে থাকা টর্চলাইটের আলো ফেললে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এই সুযোগে আহত চালক সাহসিকতার সাথে মোস্তফাকে জাপটে ধরেন চিৎকার করলে পার্শ্বের গ্রামের লোকজন ছুটে আসে। স্থানীয়রা ছুটে এসে ছিনতায়কারীকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *