👁 76 Views

বিরলে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উদযাপন

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বহুল প্রচারিত ও পাঠক নন্দিত দৈনিক করতোয়া পত্রিকাী ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিরলে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে বিরল প্রেস ক্লাবের কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভায় বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ কুদ্দুস সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিরল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আতিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও আলোকিত দিনাজপুর-এর উপজেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও দৈনিক খোলাকাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক শামু, সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী, সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার উপজেলা প্রতিনিধি লুৎফর রহমান, সদস্য ও দৈনিক নওরোজ পত্রিকার উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন এবং সদস্য ও দৈনিক জনতার খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম রেজা প্রমুখও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *