
ঘোড়াঘাট, প্রতিনিধি:-
দিনাজপুরের হাকিমপুরে খাবারের প্রলোভন দেখিয়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাএীকে ধর্ষণের অভিযোগে উত্তেজিত জনতা সাজ্জাদ হোসেন (৫৫) নামক এক ধর্ষককে উত্তম মাধ্যম দিয়ে উত্তেজিত জনতা থানা পুলিশে সোপর্ধ করেছে। আটককৃত সাজ্জাদ হোসেন উপজেলার বৈগ্রাম গ্রামের বাসিন্দা।
ধর্ষিতার স্বজন ও পুলিশ জানায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় নুরানী বিভাগের ছাত্রী । প্রতিদিনের ন্যায় সোমবার দুপুরে সে বাড়ি থেকে মাদ্রাসায় খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় একই গ্রামের সাজ্জাদ হোসেন খাবারের প্রলোভন দেখিয়ে তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করেন।
এতেকরে প্রায় নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর সে মাদ্রাসায় পৌছিলে শিক্ষক কারণ জানতে চায়। প্রথমে শিশুটি ভয়ে কিছু না বললেও পরে অসুস্থ বোধ করলে একই দিন সন্ধ্যায় সে এক সহপাঠীর মাধ্যমে ঘটনাটি জানায়।
এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুর পরিবারকে বিষয়টি অবগত করেন। ঘটনা জানজানি হলে অভিযুক্ত সাজ্জাদ পালানোর চেষ্টা করেন। এসময় এলাকাবাসী বিষয়টি জেনে উত্তেজিত তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে থানায় খবর দিলে মঙ্গলবার সকালে পুলিশ এসে তাকে আটক করেন ।
এ বিষয়ে হাকিমপুর থানা ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এবং ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা নিরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষনের কথা স্বীকার করেছেন।