👁 285 Views

নাটোরটাকে ঐতিহ্য বাহী জেলা হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে -নাটোরে পর্যটন মন্ত্রী

নাটোর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন,  নাটোর  অনেক ঐতিহ্য ভরা একটা জেলা। আমরা যারা যে মন্ত্রণালয়ে আছি আমরা একটা টিম হয়ে এখানে এসেছি।যে নাটোর টাকে যে ঐতিহ্যে আছে সে ঐতিহ্যে যেন মানুষের মাঝে পৌঁছায় দিতে পারি। সেটা শুধু বাংলাদেশের ভিতর না বিশ্বের মধ্যে পৌঁছায় দিতে পারি সেই ভাবে আমরা একটা প্লান করতে করবো। সেইটা তো এতো তাড়াতাড়ি হবে না আমরা আস্তে আস্তে নাটোর টাকে ঐতিহ্য বাহী জেলা হিসেবে যাতে আপনেরা নিজেদের অবস্থানটা তুলে ধরতে পারেন বিশ্বের দরবারে। আজ শনিবার  বেলা ১০ টার দিকে নাটোরের  রাজবাড়ি  পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে জাতীয় সংসদের হুইপ নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামিমুজ্জামান,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *