👁 166 Views

বগুড়ায় বিষাক্ত ট্যাবলেট সেবনে ব্যবসায়ীর ছেলের মৃত্যু: আত্মহত্যার আগে আবেগঘন ফেসবুক স্ট্যাটাস।।

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ
​বগুড়া শহরের ডালপট্টি এলাকায় বিষাক্ত ট্যাবলেট সেবন করে রাহুল (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে মৃত্যুর আগে ফেসবুকে দেওয়া তার শেষ স্ট্যাটাসটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা সবাইকে আবেগাপ্লুত করে তুলেছে।

মৃত্যুর কিছুক্ষণ আগে রাহুল তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি হৃদয়বিদারক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছিলেন:”নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে, ভালো লাগছে না আর। ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু, তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলা বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলা। ভালো থেকো, আমিও হয়তো আর থাকবো না এই পৃথিবীতে।”

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে রাহুল বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শেষ রাতে তার মৃত্যু হয়। রাহুল ওই এলাকার এক ধনাঢ্য ব্যবসায়ীর একমাত্র ছেলে ছিলেন।

​রাহুলের এই অকাল মৃত্যু এবং ফেসবুকে সন্তানের জন্য রেখে যাওয়া শেষ বার্তা নিয়ে এলাকায় শোকের মাতম চলছে। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিসয়টি নিয়ে বগুড়ার রাহুল এর পরিবার বগ ভিষন উতকন্ঠায়  রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *