
পঞ্চগড় : উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নে পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের নতুন হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার(০৮আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে পুরাতন মোটরসাইকেল হাটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরাতন মোটরসাইকেল হাটের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু।
ধাক্কামারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম টয়েলের সভাপতিত্বে বিএনপির নেতাকর্মীরা এসময় বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন,আবুবক্কর সিদ্দিক, তাসনিমুল হাসান তানু, পুরাতন মোটরসাইকেল ক্রয়বিক্রয় আয়োজক কমিটির আহবায়ক তানভিরুজ্জামানসহ অনেকে। আয়োজকরা বলেন প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় করা হবে।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, মোটরসাইকেল মালিক, ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ স্থান এ হাট চালু করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা এসে পুরাতন মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে লেনদেন করতে পারবেন।
তারা আরও জানান, প্রতি শনিবার টিটিসি ধাক্কামারা এলাকায় এ হাট বসবে। এতে জেলা উপজেলার আশপাশের এলাকার মানুষজন সহজেই পুরাতন মোটরসাইকেল কেনাবেচার সুযোগ পাবেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরাতন মোটরসাইকেল ক্রয়বিক্রয়ের আয়োজক কমিটির সদস্য মো.তানজিরুল ইসলাম।