👁 223 Views

নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় এক শিক্ষক নিহত 

 নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় মহিদুল ইসলাম (৩৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ।

নিহত মহিদুল ইসলাম মহাদেবপুর উপজেলার ধনজইল উচ্চ বিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক ও হরিপুর গ্রামের সোলাইমানের ছেলে।
জানা যায়, নিহত শিক্ষক মহিদুল ইসলাম আজ স্কুল ছুটির পর তার শশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সাপাহার বাজারে পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা দ্রতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ট্রাকের সাথে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল  আজিজ বলেন, দূর্ঘটনার পর নিহত শিক্ষককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের কেউ থানায় মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *