👁 61 Views

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। ০২ আগস্ট ২০২৬ খ্রি. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসান ও জনাব শাহীন আলী-এর বিদায় উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

দিনাজপুর জেলায় মাঠপর্যায়ে সফলভাবে ছয় মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন শেষে জনাব মোঃ মেহেদী হাসান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এ এবং জনাব শাহীন আলী গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাদ্বয়ের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং উজ্জ্বল কর্মজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

বিদায়ী কর্মকর্তাগণ দিনাজপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার  (সদর সার্কেল), দিনাজপুর; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণসহ  জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *