👁 474 Views

সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের অভিযোগ

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধুকে(২৩)ধর্ষণের অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে।অভিযুক্ত ধর্ষক একই গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে মিলন সরদার(৪০)।এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

থানায় মামলা ও ভূক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে,ভূক্তভোগী ওই নারী গত ২৯জুলাই বিকেলে তার বাবার বাড়িতে অবস্থানকালে প্রতিবেশি মিলন সরদার তাকে পেয়ারা দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। মিলনের বাড়িতে কেউ না থাকার সুযোগে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বিষয়টি কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।গত ৩১ জুলাই ভূক্তভোগী নারী তার স্বামীকে বিষয়টি জানালে গত ১ আগষ্ট তার স্বামী বাদি হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন,যার নং-৩।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান বলেন,এ ব্যাপারে ভূক্তভোগীর স্বামী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।আসামি পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *