👁 500 Views

গোবিন্দগঞ্জে নদীতে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়া মোয়াজ্জেম (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে দ্রুত নৌকা নিয়ে এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনাস্থলে ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সাঁতরে নদী পার হওয়ার সময় তিনি নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *