👁 455 Views

 নওগাঁর পোরশায়  মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু 

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মাহাবুর হোসেন (৩০) ও আবদুল আজিজ (৩১) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর টার দিকে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন একই গ্রামের ও মৃত আবদুল গফুরের ছেলে আবদুল আজিজ।
নিহত আবদুল আজিজের প্রতিবেশি বড় ভাই শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, আজ সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি শুকিয়ে মাছ ধরতে যান তারা। এরপর পানি শুকিয়ে সকাল ১০টার দিকে মাছ ধরে নিয়ে বাসায় ফিরে আসেন। এরপর দুপুর ১ টার দিকে আবারও তারা বিলে মাছ ধরার জন্য যায়। সেখানে তারা পূর্বে মোটর চালু করে রেখে এসেছিলেন। এর মধ্যে কোন এক সময় বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পানিতে বিদ্যুৎ সংযোগ ছড়িয়ে পড়ে। পানিতে নামতেই প্রথমে মাহবুবুর রহমান বিদ্যুৎশক করে পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে আবদুল আজিজও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
ঘটনাস্থলের পাশে কাজ করছিলেন নিহত মাহবুবুর রহমানের চাচা ফারুক হোসেন। তিনি তাদের দেখতে না পেয়ে কাছে গিয়ে দেখে তারা দুইজনেই ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে আছে। এরপর সে অন্যদের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিয়ে আসে, ততক্ষণে তারা মৃত্যু বরণ করেন।
 পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *