👁 209 Views

যশোরের যুব সমাবেশ সফলে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই ২০২৬) বিকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান মধু। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সঞ্চালনায় ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহায়ানুজ্জামান দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহীদ, মনিরুল ইসলাম ও আরঙ্গজেব, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দসহ উপজেলার ১১টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন, আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ হবে ইতিহাসের অন্যতম বৃহৎ ও সফল সমাবেশ। এ সমাবেশের মাধ্যমে যুবদলের সকল ইউনিট আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশে আর কখনও কোনো ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি, ৫ আগস্টের পূর্বে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি। সভায় বক্তারা আগামী ১ আগস্টের যুব সমাবেশ সফল করতে শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসহ সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *