👁 175 Views

মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ কর্তন স্ত্রী শিকল বন্দী

শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ২১ জুলাই ২০২৬খ্রি. মঙ্গলবার : ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। (২১ জুলাই) মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। স্ত্রী শাহিনা বেগম (৪২) স্বামীর বাড়ীতে শিকল বন্দী আছেন।
আহত ব্যক্তির নাম আবু দাউদ (৫০)। তিনি জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় এ পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন।
এরপর গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুখদেব রায় এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেলে এবং ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *